স্বেচ্ছাসেবী সংগঠন সাঙ্গু ফাউন্ডেশন ও উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৪-১৫আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।
দুই দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আমানুল হক, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন পরিষদের আহ্বায়ক মো: শাহেদ, প্রাক্তন পরিষদের উপদেষ্টা এহেসানুল করিম,জিয়া উদ্দীন বাবুল,সাঙ্গু ফাউন্ডেশনের লোহাগাড়া প্রতিনিধি জনাব সৈয়দ মোহাম্মদ শাহেদসহ বিদ্যালয়ের শিক্ষকগণ এবং প্রাক্তন পরিষদের নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের দিন প্রায় কয়েক শতাধিক ফলজ, বনজ, ওষুধি বৃক্ষ শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দীন বলেন, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের এমন কর্মসূচি সত্যিই প্রসংশনীয়। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ করার পাশাপাশি বৃক্ষ সংরক্ষণে সকলের দৃষ্টি দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
কর্মসূচির শেষদিনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. খোরশেদ আলম। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী সাহাব উদ্দীন সিআইপি। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “একটি বৃক্ষ মানে একটি প্রাণ।মানুষের বেঁচে থাকার অনিবার্য উপাদান অক্সিজেন এই বৃক্ষ থেকে পেয়ে থাকি। প্রাণীর প্রতি যেমন আমরা দয়া করি, তেমনি বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে আমাদের সচেতন থাকতে হবে।”
দুই দিনব্যাপী আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে কয়েক শতাধিক
বৃক্ষ রোপন করা হয়। আর্থিকভাবে এই কর্মসূচিতে অবদান রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন সাঙ্গু ফাউন্ডেশন।