Campus Post
ঢাকা, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. জাতীয়

রাজশাহীতে ডজনখানেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

Link Copied!

রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

গতকাল শনিবার রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

গতকাল শনিবার (৯আগস্ট) রাজশাহী জেলায় ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শনিবার সকালে রাজশাহী জেলা সার্কিট হাউসে ভার্চ্যুয়ালি তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।

এর মধ্যে ৯টি প্রকল্পের উদ্বোধন ও ৩টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত মার্কেটের দ্বিতীয় তলা, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাঘা উপজেলার চক ছাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, রাজশাহী নগরের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক শিক্ষা প্রকল্পের (পর্যায়–১) আওতায় মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, নগরের হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ, গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার দীর্ঘ পান্তাপাড়া–ভাগাইল সেতু এবং চারঘাট উপজেলার নিমপাড়া–হাবিবপুর খালের পলি অপসারণ।ভিত্তিপ্রস্তর স্থাপিত তিনটি প্রকল্প হলো তানোর উপজেলার কাশিমবাজার থেকে বায়া রাস্তা প্রশস্তকরণ ও শক্তিকরণ, বাগমারা উপজেলার একতলা ভূমি অফিস এবং একই উপজেলার বীরকৎসা হাটের দোতলা ভবন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ। এর আগে সকালে আসিফ মাহমুদ রাজশাহীতে পৌঁছে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।উদ্বোধন শেষে তিনি নাটোরের উদ্দেশে যান। নাটোরে তিনি নাটোর সদরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন। এরপর নাটোর জেলা পরিষদে আলোচনা করবেন। পরে তিনি সেখান থেকে রাজশাহী ফিরে ঢাকায় রওনা হবেন। আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, তিনি বিকেলে রাজশাহীতে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক