Campus Post
ঢাকা, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

বাংলাবান্ধা থেকে টেকনাফ—সবুজ স্বপ্নে হাঁটছেন রিহাব

হাবিপ্রবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

Link Copied!

বাংলাবান্ধা থেকে টেকনাফ—সবুজ স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন এক তরুণ। প্রকৃতির প্রতি ভালোবাসা আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে ‘প্রাকৃতিক জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন’ এই বার্তা ছড়িয়ে দিতে দেশজুড়ে হাঁটছেন রিহাব হোসেন, গ্রীন ভয়েস – হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।

রিহাবের এই অনন্য যাত্রা শুরু হয় ১৬ অক্টোবর, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে। ইতোমধ্যে তিনি পঞ্চগড় ও ঠাকুরগাঁও পার হয়ে যাত্রার পঞ্চম দিনে পৌঁছেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হলে (এক্সটেনশন) অবস্থান করেন।

হাবিপ্রবির তরুন শিক্ষার্থী সুজন রানা (ম্যানেজমেন্ট– ১৮) বলেনঃ

রিহাব এর থেকে যখন শুনি আসলে এরকম সিধান্ত নেওয়ার কারন কি, সে বললো যে আসলে ডিপ্রেশন থেকে এরকম সিধান্ত নেয় সে,অথচ দুশ্চিন্তায় থাকলে আমরা সাধারণ ভাবে কত কিছু ভাবি, বিভ্রান্তিমুলক সিধান্ত নিয়ে থাকি, এমন কি সুইসাইড পর্যন্ত চলে যায় অনেকে।

কিন্তু রিহাব সম্পুর্ন আলাদা, তার চিন্তাধারা কে সাধুবাদ জানাই, এবং তার এই চিন্তা ধারা সে সবার জন্য অনুপেরনা থাকবে এই কামনা করি। এবং তার যাত্রা আরো সুন্দর হোক এবং সে তার গন্তব্যে স্পর্শ করুক এই কামনা।

 

রিহাব বলেনঃ

এই যাত্রা শুধুই হাঁটা নয়, এটা প্রকৃতির প্রতি ভালোবাসার নিঃশব্দ শপথ। আমি চাই মানুষ প্রকৃতিকে বাঁচাক, তাহলেই আমরাও বাঁচব।”

তেঁতুলিয়ার কুয়াশা, ভোজোনপুরের নদীপাড়, বোদার মানুষের সহমর্মিতা—সব পেছনে ফেলে এখন রিহাব হোসেন দিনাজপুরে। তার পদযাত্রা শুধু পরিবেশ সচেতনতার প্রতীক নয়, বরং তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠছে।

সবুজ বার্তা নিয়ে এগিয়ে চলা এই তরুণের গন্তব্য টেকনাফ—বাংলাদেশের শেষ প্রান্ত। রিহাব বিশ্বাস করেন, তার এই পদযাত্রা মানুষকে আরও একবার ভাবাবে প্রকৃতি, পরিবেশ ও দায়িত্ব নিয়ে।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক