Campus Post
ঢাকা, শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জাবিতে জুডো’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা শুরু হচ্ছে আজ 

জাবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ

Link Copied!

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (JUDO) এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীনবরণ ও বিতর্ক কর্মশালার আয়োজন শুরু হচ্ছে আজ। 

সোমবার (২৭ অক্টোবর) সংগঠনটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, “শব্দ হোক প্রতিরোধের পতাকা” স্লোগানকে সামনে রেখে আজ (২৮ অক্টোবর) থেকে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের নবীন ব্যাচ ৫৪তম আবর্তনের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা। এ আয়োজনে আরও থাকছে পাবলিক স্পিকিং, শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক, ক্যারিয়ার উন্নয়ন ও সাংস্কৃতিক আয়োজন।

কর্মশালার শুরুতে নবীন বিতর্ক কর্মশালায় অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমী মৌ এবং উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিনসহ জেইউডিও’র দেশবরেণ্য বিতার্কিক ও সংগঠকবৃন্দ।

আগামী ১৪ নভেম্বর বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক, ১৫ নভেম্বর ইংরেজী-ব্রিটিশ সংসদীয় বিতর্ক এবং ১৬ নভেম্বর সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের কর্মশালা।

এ বিষয়ে জেইউডিও’র সভাপতি মির্জা সাকি বলেন, জুডো প্রতিষ্ঠার দুই দশক ধরে নিয়মিত এবং ধারাবাহিকভাবে নবীনবরণ এবং বিতর্ক কর্মশালার আয়োজন করে আসছে। এ আয়োজনের মাধ্যমে জুডো বিশ্ববিদ্যালয়ে বিতর্কের চর্চা এবং একই সাথে যুক্তিবাদী একটি সমাজ তৈরির প্রয়াসে কাজ করছে।

তিনি আরও বলেন, এবারের নবীন-বরণে আমাদের স্লোগানটি হচ্ছে: “শব্দ হোক প্রতিরোধের পতাকা”- এই স্লোগানকে ধারণ করে জেইউডিও-এর নবীনবরণে অংশগ্রহণ করছে প্রায় ১০০০ শিক্ষার্থী। সেখানে থাকছে বিতর্ক বিষয়ক কর্মশালা, ক্যারিয়ার বিষয়ক সেশন এবং বিতর্ককে কিভাবে সামাজিক আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজের পরিবর্তন করা যায়, এ বিষয়ক আলোচনা। সেখানে উপস্থিত থাকবেন দেশবরেণ্য উপস্থাপিকা, বিতার্কিক, আইনজীবীসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফারিম আহসান বলেন, আমরা প্রতি বছর আমাদের ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের জন্য নবীন বরণ আয়োজন করে থাকি। জেউডিও সেই সংগঠন, যারা ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীরা আসার প্রথম দিন থেকেই তাদের রুম মুভমেন্ট করা থেকে শুরু করে, ক্যাম্পাসের প্রথম সংগঠন হিসেবে তাদের নবীন বরণ দেওয়ার চেষ্টা করে।

তিনি আরও বলেন, জেইউডিও বিশ্বাস করে, বিতর্ক এমন একটি শিল্প, যার মাধ্যমে সমাজে বিনির্মাণ করা যায় এবং সেই শিল্পে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য জেউডিওর এই আয়োজন। আমাদের এ আয়োজনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের যেমন বিতর্কের আলোয় আলোকিত করতে পারব, তেমনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোকে পড়াশোনার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চায় আলোকিত করতে পারব।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক