Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. তারুণ্য

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

অনলাইন ডেস্ক
২২ মার্চ ২০২৬, ১২:২৬ পিএম

Link Copied!

সততা সম্পৃক্ততা ও সহানুভূতি এই শ্লোগানকে সামনে রেখে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন ডেলের বাজার সমাজকল্যাণ সংঘ।

সমাজের অসহায় দুঃস্থ ও হতদরিদ্র মানুষকে বিভিন্ন সময়ে সহযোগিতার অংশ হিসেবে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ( স্কুল ব্যাগ) বিতরণ করা হয়েছে।

রবিবার ২২ মার্চ ২০২৬ সকালে বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি আল আমিন রাসেলের সভাপতিত্বে ও উপদেষ্টা মহিববুল্লাহ মহিব এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বুলবুল ইসমাইল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন প্রবাসী হাজী আবদুল হাকিম মিয়া,

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা হাসান ইমাম মাসুদ,হান্নান গাজী, মিলন মাতাব্বর।

আরো বক্তব্য রাখেন মনির হোসেন দেওয়ান, মেম্বার আবুল মিজি, হাছান ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদ সদস্য, সন্মানিত সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন ২০১৮ সাল থেকেই ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের সদস্যরা নীরবে নিভৃতে বিনা প্রচারে সমাজের মানুষের জন্য কাজ করে আসছে। আজকের দিনে বিভিন্ন স্বার্থ ও রাজনৈতিক নেতা হওয়ার জন্য দান অনুদান করে থাকেন অথচ ব্যতিক্রম দেখছি এই সংগঠনকে, যারা নিস্বার্থভাবে কাজ করছে। আজকের এই শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদেরকে পড়াশোনায় উৎসাহী হতে কাজ করবে।

ইতিপূর্বে ডেলের বাজার সমাজকল্যাণ সংঘে অসহায় ও দুঃস্থদের মাঝে স্বাবলম্বী করন প্রক্রিয়ার অংশ হিসেবে সেলাই মেশিন, টিন, ছাগল বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, করোনায় মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতা, বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা, প্রতি ঈদে শাড়ী লুঙ্গি বিতরণ, ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা দিয়েছে।

##

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে