Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

হৃদয় জয় করছেন চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান

অনলাইন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ এএম

Link Copied!

চাঁদপুর জেলার কচুয়ার ৩ নং বিতারা ইউনিয়নের মাঝিগাছা মজুমদার বাড়ির কৃতি সন্তান, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটি ও কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি স্পেন প্রবাসী কামরুজ্জামান মজুমদার জামান সামাজিক ও মানবিক কাজে জনতার হৃদয় জয় করছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) কচুয়ার বিতারা ইউনিয়নের মাঝিগাছা, দূর্গাপুর, শিলাস্থান, টেলি, নিন্দপুর, শাসনপাড়া, বুধুন্ডা, চাংপুর, খলাগাঁও, তেগুরিয়া, বাইছাড়া, যুগিচাপর, সৈয়দপুর, বাতাপুকুরিয়া, অভয়পাড়া, বিতারাসহ ২৯ টি গ্রামে সরেজমিনে এই তথ্য পাওয়া গেছে৷

সরেজমিনে দেখা যায়, বিতারা ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে সামাজিক ও মানবিক সেবা নিয়ে পাশে দাঁড়িয়েছেন স্পেন প্রবাসী ও ইউপি চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মোঃ কামরুজ্জামান মজুমদার জামান। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে অসহায় মানুষের জন্য বিনামূল্যে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। বিতারা ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে এ ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। এসব মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রত্যন্ত এলাকার অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই কামরুজ্জামান মজুমদার জামানের এ উদ্যোগ। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলেন, নির্বাচনী রাজনীতির বাইরে মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শুধু ফ্রি চিকিৎসাসেবাই নয়, বিতারা ইউনিয়নের মানুষের জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন কামরুজ্জামান মজুমদার জামান। জরুরি সময়ে দ্রুত রোগী হাসপাতালে নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় এ সেবাটিও মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান স্থানীয়রা।

কামরুজ্জামান মজুমদার জামানের ধারাবাহিক সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জরুরি সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে অনেকেই বিতারা ইউনিয়নে মানবিক সেবার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিতারা ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আরও বড় পরিসরে দাঁড়াবেন তিনি।

সম্প্রতি সাক্ষরতা দিবস উপলক্ষে ফান্সের একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন অংশগ্রহণ করলে সেখানেই সাক্ষাৎ হয় কামরুজ্জামান মজুমদার জামানের সাথে। এতে চেয়ারম্যান প্রার্থী হওয়ার গ্রীন সিগনালও পান প্রবাসী এই নেতা৷

চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার জামান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় ও প্রবাসী নেতাকর্মীদের পাশে ছিলাম। দলের দুর্দিনে নানানভাবে দলের সাথে ছিলাম। মাঠপর্যায়ের জনগণের সাথে সম্পৃক্ত থেকে সামাজিক ও মানবিক কাজ করেছি৷ পদ-পদবী আল্লাহর দান। দলীয় নেতা-কর্মী, সাধারণ জনগণ এবং সর্বপরি আমার নেতা, ড. আ ন ম এহসানুল হক মিলন ভাই চাইলে বৃহৎ পরিসরে জনগণের সেবা করার সুযোগ পাবো।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই