Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি শাখার উদ্যোগে প্রবন্ধ লেখনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোবিপ্রবি প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ১:৫১ অপরাহ্ণ

Link Copied!

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( গোবিপ্রবি)  শাখার আয়োজনে “রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব এবং গণতন্ত্রের বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদের ভুমিকা” বিষয়ক প্রবন্ধ লেখনী প্রতিযোগিতা-২০২৫ এর ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

আজ বুধবার ( ৯ জুলাই ) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আইন বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান নিশু, দ্বিতীয় হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানহা-ই-নূর, তৃতীয় হয়েছেন ইতিহাস বিভাগ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হানা আফরোজ, চতুর্থ হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম, পঞ্চম হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমা সুলতানা, ৬ষ্ঠ হয়েছেন আইন বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা আরমিন মীম, ৭ম হয়েছেন ইংরেজি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ হুসাইন, ৮ম হয়েছেন বাংলা বিভাগের ১৯-২০শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন, ৯ম হয়েছেন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিপা ইসলাম এবং ১০ম হয়েছেন আইন বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইমন হোসেন।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকমোহাম্মাদ আলী ত্বোহা বলেন,”বিশ্ববিদ্যালয়ে এমন বুদ্ধিবৃত্তিক আয়োজন খুবই অনন্য উদাহরণ, ছাত্র সংগঠন গুলোর উচিত গতানুগতিক রাজনীতির বাহিরে শিক্ষার্থীবান্ধব এমন বুদ্ধিবৃত্তিক আয়োজন নিয়মিত করা। ছাত্র অধিকার পরিষদ বরাবরই চেষ্টা করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি এমন বুদ্ধিবৃত্তিক আয়োজন করতে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন বহুল কাঙ্ক্ষিত বিষয়, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি পরিহার করে ছাত্র সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি চর্চার সুযোগ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। একমাত্র ছাত্র সংসদের মাধ্যমেই রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ সুশিক্ষিত নেতৃত্ব তৈরি করা সম্ভব। তাই রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব এবং গণতন্ত্রের বিকাশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি। “

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক