Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম নোয়াখালী সভাপতি আবদুল হক, সাধারন সম্পাদক পলাশ

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৫, ৫:৪৬ পিএম

Link Copied!

জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম নোয়াখালী জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে এডভোকেট আবদুল হক ও সাধারন সম্পাদক পদে এডভোকেট রবিউল হাসান পলাশ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

আজ (১১ মে) সোমবার দুপুর ১১ টা থেকে বেলা ৩টা পর্যন্ত নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে এডভোকেট আবদুল হক পেয়েছেন ১৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একিউএম কামরুল ইসলাম পেয়েছেন ৬৯ ভোট। সাধারন সম্পাদক পদে এডভোকেট রবিউল হাসান পলাশ পেয়েছেন ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম বেলায়েত হোসেন পেয়েছেন ৬৪ ভোট।

এদিকে সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক পদে এবিএম মাজেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল মায়মুন জয়ী হয়েছেন। এছাড়াও সিনিয়র সহ সভাপতি হিসেবে কাজী কবির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ ,বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে ২৮০ জন ভোটারের মধ্যে ২৩৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে