Campus Post
ঢাকা, শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

জাকসু নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু, চলবে ১৯ আগস্ট পর্যন্ত

জাবি প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীগণ নমিনেশন সংগ্রহ ও জমা দিতে পারবে আগামীকাল ১৯ আগস্ট পর্যন্ত। 

সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসু’র মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সময়ে সংশ্লিষ্ট হলগুলোতে হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়।

সোমবার (১৮ ই আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ‍্য নিশ্চিত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামীকাল (১৯ আগস্ট ২০২৫) পর্যন্ত প্রার্থীরা তাদের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

তিনি আরও আশা বলেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার দ্বার উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক