Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. ছাত্র সংগঠন

জবিতে পরিবহন সংকট নিরসনে শাখা ছাত্র অধিকার পরিষদের আবেদন

জবি প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ৬:০৯ পিএম

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবহন সংকট নিরসনের লক্ষ্যে ৩ দফা দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন করেছে শাখা ছাত্র অধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালকের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

আবেদনপত্রে বলা হয়, প্রতিদিন দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ত্যাগ করা শিক্ষার্থীদের সংখ্যা বিপুল, অথচ এই সময়ে মাত্র দুটি শাটল বাস চলাচল করে। এতে অতিরিক্ত ভিড়ের কারণে শিক্ষার্থীরা ধাক্কাধাক্কি, ঝুঁকিপূর্ণ যাতায়াত ও মানসিক চাপের সম্মুখীন হন।

শুধু দুপুরের সময় নয়, সার্বিকভাবেই জবির পরিবহন ব্যবস্থা শিক্ষার্থীদের চাহিদার তুলনায় একেবারেই অপর্যাপ্ত বলে জানিয়েছে সংগঠনটি। সকাল-বিকেল কিংবা দিনব্যাপী বিভিন্ন সময়ে পর্যাপ্ত বাস না থাকায় শিক্ষার্থীদের বিকল্প এবং ব্যয়বহুল পরিবহন ব্যবহার করতে হচ্ছে, যা অনেকের জন্য আর্থিকভাবে বোঝা হয়ে দাঁড়িয়েছে।

আবেদনপত্রে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো দুপুর ১:৩০ মিনিটে অতিরিক্ত অন্তত দুইটি শাটল বাস সংযোজন করা, মোট বাস সংখ্যা শিক্ষার্থীর অনুপাতে যথাযথভাবে বাড়ানো, এবং পরিবহন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে