Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১০:৩৩ পিএম

Link Copied!

চাঁদপুরে হাজেরা বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহবধূ হাজেরা বেগম সদর উপজেলা ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মাঝির সোহাগের স্ত্রী। ১ মাস পূর্বে সোহাগের সঙ্গে হাজেরার বিয়ে হয়।

বিয়ের এক মাস পর স্বামী সোহাগ মাঝি জীবন জীবিকার তাগিদে ঢাকায় ফার্নিচারের কাজ করতে চলে যায়। বাড়িতে থাকতেন সোহাগের স্ত্রী ও তার বাবা-মা। তবে কী কারণে তার স্ত্রী হাজেরা বেগমের মৃত্যু হয়েছে তা পরিবারের কেউ বলতে পারছে না।

এলাকাবাসী ও স্বজনরা জানান, রোজা রাখার জন্য সেহরি না খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ হাজেরা বেগম। সকাল বেলায় নদীর পাড় থেকে মাটি কেটে বাড়িতে আনার জন্য যায় শ্বশুর হান্নান মাঝি ও শাশুড়ি আনজু বেগম। কাজ শেষে বাড়িতে এসে পেছনের দরজা দিয়ে ঢুকে নববধূকে সিলিং ফ্যানের সঙ্গে রশি লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর ও সুসংগঠিত করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে : ড. আ ন ম এহছানুল হক মিলন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক