Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৪৪ প্রাণ

অনলাইন ডেস্ক
১৩ মার্চ ২০২৪, ২:২৩ অপরাহ্ণ

Link Copied!

চলতি বছরের ফেব্রুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৬ জন নিহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া নৌ-দুর্ঘটনায় ৬ জন এবং রেলপথ দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সড়ক, নৌ ও রেলপথে ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। ৯৩৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭৩টি জাতীয় মহাসড়কে, ২৩৪টি আঞ্চলিক সড়কে, ৯৩টি গ্রামীণ সড়কে, ৭২টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ১১টি সংঘটিত হয়েছে।

বিভাগীয় পরিসংখ্যান অনুয়াযী, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১২৬টি দুর্ঘটনা এবং ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২০ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

উল্লেখ্য, জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৭২ জনের মৃত্যু হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক