Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ইডেন প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৫, ১১:০৭ পিএম

Link Copied!

ঢাকা কেন্দ্রীয় ইউনিভার্সিটির(প্রস্তাবিত) অনার্স ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার (২৬আগস্ট) বিকালে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

অধ্যক্ষ ঢাকা কলেজ ও প্রশাসক অন্তর্বর্তী প্রশাসন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অধ্যাপক এ কে এম ইলিয়াস এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

তাতে উল্লেখ্য যে, পরীক্ষার্থীরা তাদের ফলাফল ঢাকেবির https://dcuadmission.org ওয়েবসাইটেই পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এছাড়াও জানান যে, আগামী ১৫/০৯/২০২৫ তারিখ থেকে Subject choice এবং College choice কার্যক্রমও শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি। এই আসনের বিপরীতে তিনটি ইউনিটের পরীক্ষা হয়। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হয়।

ভর্তি পরীক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, এবার ভর্তি পরীক্ষার কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। কেউবা বলেছে কঠিন হয়েছে।

ইডেন ও বদরুন্নেসা কলেজে শুধু ছাত্রী ও ঢাকা কলেজে কেবল ছাত্র ভর্তি হতে পারবে। অন্য চারটি কলেজে ছাত্র-ছাত্রী উভয়ই ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও তৃতীয় লিঙ্গ কোটার শিক্ষার্থীদেরও ন্যূনতম পাস নম্বর থাকতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে