Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানে গোবিপ্রবি প্রশাসনের নানা উদ্যোগ

গোবিপ্রবি প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ২:২৯ পিএম

Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল সেন্টারের আধুনিকায়নে নানাবিধ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে সম্প্রতি মেডিকেল সেন্টারে ব্যবহারের জন্য সেমি-অটো বায়োকেমিস্ট্রি এনালাইজার, সেন্ট্রিফিউজার ও ইসিজি মেশিন ক্রয় করা হয়েছে।

দায়িত্বরত চিকিৎসক ডা. লিখন চন্দ্র বালা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবার মানোন্নয়নে কাজ শুরু করে বর্তমান প্রশাসন। তারই অংশ হিসেবে রোগ নির্ণয়ে ব্যবহৃত তিনটি উন্নতমানের মেশিন ও প্রয়োজনীয় কেমিকেল ক্রয় করা হয়েছে। এসব মেশিনের সাহায্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা লিপিড প্রোফাইল, রক্তের গ্লুকোজ পরীক্ষা ও ইউরিক এসিড পরীক্ষাসহ বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল টেস্ট করতে পারবেন।

তিনি আরো জানান, আগে যেসব শারীরিক পরীক্ষানিরীক্ষা করাতে শহরের হাসপাতালে যেতে হতো, এখন তার বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের করা যাবে। এমনকি বয়স্ক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়মিত চেক আপ করার সুযোগ পাবেন। এর জন্য বিশ্ববিদ্যালয়ের সকলকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে এবং প্রয়োজনীয় সেবা পেতে কার্ড সাথে রাখতে হবে।

এছাড়াও ইতোমধ্যে মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে