Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

চাঁদপুর মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

চাঁদপুর মেডিকেল প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ৮:৪৮ পিএম

Link Copied!

চাঁদপুর মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

এর আগে সকাল সাড়ে ৯টায় সারাদেশে একযোগে অনলাইনে নবীনবরণ ২০২৫ উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজেরে অধ্যক্ষ প্রফেসর ডা. সালেহা নাজনিন। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ডাঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. মো. জামাল সালেহ উদ্দিন, সম্মিলিত পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক ডাঃ জাহাঙ্গীর খান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা। পরে কলেজ অধ্যক্ষ তাদেরকে শপথ বাক্য পাঠ করান। এছাড়াও কলেজের শিক্ষক ও অভিভাবকরা শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়াও কলেজের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের পরিচয় তুলে ধরেন।

কলেজের পরিচিতি তুলে ধরতে গিয়ে উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ জানান, এই কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪৯জন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৮জন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৫০জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫০জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৭৫জন এবং সবশের্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭৫জন শিক্ষার্থী ভর্তি হয়।

এছাড়া দেশের নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে শুধুমাত্র চাঁদপুর মেডিকেলে বিদেশি ৩জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে দুইজন ফিলিস্তিনি এবং একজন পাকিস্তানি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে