Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

জুলাই সনদ বাস্তবায়নে দলীয় সংকীর্ণতা পরিহারে রাজনৈতিক দলগুলোর প্রতি ডাকসু ভিপির আহবান

অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ

Link Copied!

সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ ও কুক্ষিগত করার মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে ফ্যাসিবাদ কায়েম করে খু’নী হাসিনা। এই ত্রুটিপূর্ণ সিস্টেম পরিবর্তনে জুলাই আকাঙ্ক্ষার আলোকে জুলাই সনদে ৮৭ টি মৌলিক কাঠামোগত সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয়।

এই সংস্কার প্রস্তাবনায় একক দল হিসেবে বিএনপি সর্বোচ্চ নোট অব ডিসেন্ট তথা ১৯টি প্রস্তাবে লিখিত আপত্তি জানিয়েছে। কেবল তাই নয়, এই ১৯টি প্রস্তাব যেন গণভোটে না পাঠানো হয়, সে চেষ্টাও চালানো হচ্ছে। অন্যদিকে জামায়াত ৬টি এবং এনসিপি একটি প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

যেসব মৌলিক সংস্কারে বিএনপির আপত্তি তার অন্যতম হচ্ছে: সরকারি কর্ম কমিশনে নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনে নিয়োগ, স্বতন্ত্র ফৌজদারী তদন্ত সার্ভিস গঠন, আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিলোপ এবং তিনটি সরকারি কর্ম কমিশন গঠনের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট প্রদান করেছে বিএনপি।

জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আন্তজার্তিক চুক্তি আইন সভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ট ভোটের মাধ্যমে অনুমোদন করা, জাতীয় সংসদের সদস্যগণ কেবল অর্থবিল এবং আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবে; অন্য বিষয়ে স্বাধীন ভাবে ভোট দিতে পারবেন, স্বাধীন বিচারবিভাগীয় নিয়োগ কমিশন গঠন, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ ইত্যাদি প্রস্তাবেও আপত্তি বিএনপির।

যেসব প্রস্তাবে জামায়াতে ইসলামী নোট অব ডিসেন্ট দিয়েছে তা হলো: স্থানীয় পর্যায়ে সকল উন্নয়নমূলক কাজের উপর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পূর্ণ আর্থিক নিয়ন্ত্রণ এবং বাস্তবায়নের কর্তৃত্ব থাকা, সরকারী কর্মকর্তা/কর্মচারীদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে ন্যস্ত করা ইত্যাদি।

জাতীয় নাগরিক পার্টির নোট অব ডিসেন্ট: জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পদ্ধতিতে নোট অব ডিসেন্ট প্রদান করেছে এনসিপি।

ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রচেষ্টায় সকল রাজনৈতিক দল একটি মতৈক্যে (নোট অব ডিসেন্টসহ) পৌঁছায়। বিএনপিসহ রাজনৈতিক দলসমূহ জুলাই সনদে স্বাক্ষর করেছে। কিন্তু তা গণভোটে পাঠানোকে কেন্দ্র করে পুনরায় রাজনৈতিক অসহিষ্ণুতা, অসহযোগীতা এবং উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।

জুলাই প্রজন্ম ও দেশের আপামর ছাত্রজনতার পক্ষ থেকে বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানাতে চাই- একটি সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য দলীয় সংকীর্ণতার উর্ধ্বে এসে ঐতিহাসিক ভূমিকা পালন করুন। প্রজন্মের আকাঙ্খা উপলব্ধি করুন।

সেই রাজনীতি পরিহার করুন, যে রাজনীতিতে জনগণের চাওয়া-পাওয়া উপেক্ষিত থাকে।

সাদিক কায়েম

সহ-সভাপতি (ভিপি)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক