বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখার উদ্যােগে জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে সেক্রেটারি তামিম হাসান সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদ এর সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদ এর সাবেক জিএস আ.স.ম আব্দুল মালেক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম,এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব আকিদুল ইসলাম, শিক্ষক প্রভাষক তানিয়া তাবাসসুম, প্রভাষক ফাহমিদা রোজানা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রভাষক সোহরাব হোসেন প্রমূখ।
ফাইনাল খেলা শেষে আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী চ্যাম্পিয়ন দল ইংরেজি বিভাগকে ১টি খাসি ও ট্রফি প্রদান করেন। রানার্সআপ দল রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ২টি রাজহাঁস ও ট্রফি প্রদান করে। এছাড়া ৩য় স্থান দর্শন বিভাগকে ১টি রাজহাঁস প্রদান করা হয়।
উল্লেখ্য ৬৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২ বল বাকি রেখেই ২ উইকেটে চ্যাম্পিয়ন হন ইংরেজি বিভাগ।