Campus Post
ঢাকা, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ঢাবিতে সমাজবিজ্ঞান বিভাগে নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক, ফ্যাসিবাদী সহযোগীদের নিয়োগের পাঁয়তারা!

অনলাইন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে ছয়টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে তীব্র বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, আগামী ১৫ ডিসেম্বর তড়িঘড়ি করে বসতে যাওয়া এই নিয়োগ বোর্ডের মাধ্যমে ‘কথিত ফ্যাসিবাদী সরকারের সহযোগী’ এবং অযোগ্য প্রার্থীদের স্বজনপ্রীতির ভিত্তিতে নিয়োগ দেওয়ার তোড়জোড় চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী ১৫ ডিসেম্বর তড়িঘড়ি করে নিয়োগ বোর্ড আহ্বান করা হয়েছে। ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই গণঅভ্যুত্থান বিরোধীরাই মূল প্রার্থী সেখানে!

প্রার্থীদের প্রোফাইল বিশ্লেষণের ভিত্তিতে অভিযোগকারীরা দাবি করছেন, প্রভাষক পদের জন্য আবেদন করা ৩৬ জন প্রার্থীর প্রায় সবাই ‘কথিত ফ্যাসিস্ট সরকারের সহযোগী’ এবং জুলাই গণঅভ্যুত্থানের তীব্র বিরোধী ছিলেন। এই প্রার্থীরা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পক্ষপাতমূলক অবস্থানের কারণে সমাজবিজ্ঞানের মতো একটি প্রগতিশীল বিভাগে নিয়োগের জন্য অযোগ্য বলে মনে করছেন তারা।

অভিযোগ আরও জোরালো হয়েছে এই কারণে যে, আবেদনকারী প্রায় সবাই বিভাগের ফ্যাসিবাদের সহযোগী শিক্ষক-এ কে এম জামাল উদ্দিন, সাদেকা হালিম, মশিউর রহমান, জিনাত হুদা, মাহমুদা খাতুন-এর মতো ব্যক্তিদের ‘খুব ঘনিষ্ঠ’ বলে দাবি করা হচ্ছে। প্রার্থীদের প্রায় সবাই উপরোক্ত শিক্ষকদের অধীনে তাদের থিসিস করেছেন। বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ফাতেমা রেজিনাও আওয়ামী লীগ করেন এবং ফ্যাসিস্টদের সাথে ছিলেন। উনার বিরুদ্ধেও এসব আওয়ামী লীগের প্রার্থীদের প্রোমোট করার অভিযোগ উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যখন মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত, তখন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ব্যক্তিকেন্দ্রিক ঘনিষ্ঠতার ভিত্তিতে নিয়োগের এই তোড়জোড় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার মান নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

শিক্ষাবিদ এবং ছাত্রসমাজের একাংশ এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধা-ভিত্তিক নিয়োগ বোর্ড গঠনের দাবি জানিয়েছে। তারা আশঙ্কা করছেন, এই ধরনের পক্ষপাতমূলক নিয়োগ হলে সমাজবিজ্ঞান বিভাগের একাডেমিক পরিবেশ এবং গবেষণার স্বাধীনতা মারাত্মকভাবে ব্যাহত হবে। ছাত্ররা এই নিয়োগ কোন অবস্থাতেই হতে দিবে না বলে দাবী করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সূত্র: দৈনিক ইনকিলাব

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক