Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

মুরাদনগর সমিতি-ঢাকার নতুন কমিটি গঠন

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

Link Copied!

ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবনে শনিবার মুরাদনগর সমিতি-ঢাকার কার্যকরী পরিষদের তিন বছরের মেয়াদের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। মোট ৪১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক খান এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন আহমদ। এ ছাড়া প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বিডি রহমত উল্লাহ ভূঞা। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর মোঃ সাফিকুল ইসলাম ভূঞা ও মোঃ শাহ আলম সরকার।

নির্বাচনের আগে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন পাওয়ার সেল-এর অবসরপ্রাপ্ত মহাপরিচালক জনাব বিডি রহমন উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজান উল আলম, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ সাফিকুল ইসলাম ভূঞা এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ শাহ আলম সরকার।

ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান বর্তমানে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি মুরাদনগর ও ঢাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।

প্রথম অধিবেশনের সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান। আর নির্বাচনের সব পর্ব শেষে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন দুলাল মিয়া ভূইয়া।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার