Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি

বগুড়া প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ৯:৫৭ পিএম

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার অধীনস্থ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের দীর্ঘ ১৪ বছর পর মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে। গত ৪ জুন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রজিবুল ইসলাম শাকিল কে আহ্বায়ক, আতিকুল ইসলাম বিপ্লবকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও রাফিউল আল আমিনকে সদস্য সচিব করে ৫৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি পেয়ে উল্লাসিত ও আনন্দিত ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ, তৃণমূল নেতা কর্মীরা বলছে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা যর্থাযথ জায়গায় উত্তীর্ণ হয়েছে। এখন সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করবে বলে আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সাথে কথা বললে তিনি জানান, শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের চাহিদা অনুযায়ী ছাত্র রাজনীতিকে গতিশীল ও ত্বরান্বিত করতে পারবে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে যাদের জনপ্রিয়তা রয়েছে তাদেরকেই নেতৃত্বে দেওয়া হয়েছে। এদিকে কমিটি অনুমোদন হওয়ায় তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সকলের মাঝে মিষ্টি বিতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সাংগঠনিক টিম ও বগুড়া জেলা ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে