বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১৪ তম ব্যাচের এক অসহায় শিক্ষার্থীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ” তার বাবা একজন দিনমজুর, তারা তিন ভাই বোন,তিনি সবার বড়। এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে এডমিশন যুদ্ধেও কোয়ালিফাই করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগে চান্স পায়। তবে আর্থিক অসচ্ছলতার কারনে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিলে তার প্রাক্তন কলেজের অধ্যক্ষের আর্থিক সাহায্যের মাধ্যমে ভর্তি হন।তবে আর্থিক অসচ্ছলতার কারনে বরিশাল থেকে লেখা পড়ার খরচ বহন করা তার এবং তার পরিবারের পক্ষে অসম্ভব।
ঐ শিক্ষার্থীর মা জানান,”তার পরিবারে আরও ২ টা ছোট বাচ্চা আছে, সে যদি তার এই মেয়ে কে বরিশাল রেখে পড়াতে যায় তাহলে তার ছোট বাচ্চাদের না খেয়ে থাকতে হবে।”
ম্যানেজমেন্ট স্ট্যাডিজ অ্যাসোসিয়েশন (এমএসএ) থেকে জানানো হয় ,” ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১৪ তম ব্যাচের ঐ শিক্ষার্থীর অসহায়ত্বের কথা শোনা মাত্রই সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১৩ তম ব্যাচ।১৩ তম ব্যাচের পক্ষ থেকে যাথা সম্ভব চেষ্টা করা হচ্ছে ঐ শিক্ষার্থী কে সাহায্যের জন্য ”
খোঁজ নিয়ে দেখা যায়,ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১৩ তম ব্যাচের সাহায়তায় ইতোমধ্যে ১৪ তম ব্যাচের সেই শিক্ষার্থীকে চলতি মাসের বাসা ভাড়া,পড়ার টেবিল,তোশক,বাল্ব, মশারী,ফ্যান, বিছানার চাদর ইত্যাদি প্রদান করা হয়েছে।
১৩ তম ব্যাচের পক্ষ থেকে বলা হয়েছে যতদিন না ঐ শিক্ষার্থী হলে সিট পাচ্ছেন ততদিন আমরা ১৩ তম ব্যাচের পক্ষ থেকে তার বাসা ভাড়া এবং বিভিন্ন সাহায্য প্রদান করবো।