Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

বহুল প্রত্যাশিত জাকসু’র তফসিল ঘোষণা, ১১ সেপ্টেম্বর নির্বাচন

জাবি প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১০ আগস্ট) দুপুর প্রায় সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।

জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী এ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১০ আগস্ট ২০২৫ খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে

পরে ১৪ আগস্ট বিকাল ৪ টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। আগামী ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ আগামী ১৮ ও ১৯ আগস্ট সকাল ০৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ ও জমা দিতে পারবেন।

পরে মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকাল ৪ টায়।

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৮ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ আগস্ট বিকাল ৪ টায়।

তফসিলে আরও বলা হয়, আগামী ২৯ আগস্ট বিকাল ৪ টা থেকে ০৯ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।

সবকিছু শেষে তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ।

ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা থেকে বিরতিহীনভাবে।

জাকসু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম (জাবি প্রক্টর) বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর সদস্যরা থাকবেন এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার