Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

দুই কার্যদিবসের মধ্যে চাকসুর তফসিল ঘোষণা না করলে ক্যাম্পাস শাটডাউনের হুশিয়ারি

চবি প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৫, ১১:০২ পিএম

Link Copied!

আগামী দুই কার্যদিবসের মধ্যে চাকসুর তফসিল ঘোষণা না করা হলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শাটডাউন চলবে বলে হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন। 

রোববার (৩ আগষ্ট) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে ক্যাম্পাসের সমসাময়িক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তামজিদ উদ্দিন বলেন, ‘ ২০২৪ সালের জুলাই অভ্যূত্থানের পর আমরা ভেবেছিলাম অনেক পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। এর অন্যতম উদাহরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৬ বছর ধরে চাকসু নির্বাচন হয়নি। প্রশাসন রোডম্যাপ দেওয়ার কথা বললেও আজ পর্যন্ত তা প্রকাশ করেনি । আমরা আর রোডম্যাপ চাই না, সরাসরি তফসিল চাই। আগামী দুই কার্যদিবসের মধ্যে তফসিল ঘোষণা না করলে আমরা আমরা আমরণ অনশনে বসব এবং ক্যাম্পাসে শাটডাউন পালন করব। ‘

তিনি আরও বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম বাহন শাটল ট্রেন। শাটল ট্রেন শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার জায়গায় পরিণত হয়েছে। ট্রেনের শিডিউল বিপর্যয়ে শিক্ষার্থীরা ক্লাস মিস করছে। অনলাইন ব্যাংকিং চালু হলেও তার কার্যকর বাস্তবায়ন নেই। এছাড়াও হলগুলোতে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এ বিষয়গুলোর প্রতি প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।  সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন, সদস্য সচিব রোমান রহমান, যুগ্ম সদস্য সচিব সবুজ, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, যুগ্ম সদস্য সচিব মারুফ খান, যুগ্ম সদস্য সচিব দিদার মাহমুদ, কার্যকরী পরিষদ সদস্য রায়হান আব্দুল্লাহ ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে