Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. প্রাইভেট বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস থেকে রাজপথ: জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা

মানারাতে শাকিল-আহনাফ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
৩ অগাস্ট ২০২৫, ১০:১৬ এএম

Link Copied!

জুলাই বিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহীদ শিক্ষার্থী শাকিল পারভেজ ও আহনাফ আবির আশরাফুল্লাহর শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল।

‘ক্যাম্পাস থেকে রাজপথ: জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক এ অনুষ্ঠান শনিবার (২ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত হয়।

‘জুলাই বিপ্লব ২০২৪’ স্মরণে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ও জুলাই যোদ্ধা আসিফ মাহতাব উৎস। নারীদের অংশগ্রহণ নিয়ে বক্তব্য দেন লেখিকা ও সমাজকর্মী মালিহা নামলা।

শহীদদের পরিবার থেকে বক্তব্য রাখেন শাকিল পারভেজের পিতা বেলায়েত হোসেন এবং আহনাফের বড় বোন অ্যাডভোকেট সাইয়েদা আকতার। এ ছাড়া আন্দোলনে আহত ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন সাইফ আরেফিন রাহাত, মাসুদা খাদিজা, ওয়ালিদ বিন জামাল, সিরাজম মুনিরা, খালেদ সাইফুল্লাহ মুরাদ ও আতিক হাসান।

উপাচার্য বলেন, ‘দুই বছর অপদখলে থাকার পর শহীদদের রক্তের বিনিময়ে মানারাত পুনরুদ্ধার হয়েছে। তাদের আত্মত্যাগ আমাদের ভবিষ্যতের পাথেয়।’ তিনি শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শহীদ শাকিল পারভেজ ও আহনাফ আবিরের স্মরণে ব্যবসায় প্রশাসন ও ইইই বিভাগের শিক্ষার্থীরা নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শহীদ শাকিলের পিতা ও আহনাফের মায়ের হাতে সম্মানসূচক অর্থ পুরস্কার তুলে দেন উপাচার্য।

অনুষ্ঠানের শেষপর্বে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে