Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. কলেজ ও কারিগরি

ইডেন কলেজের অধ্যক্ষের রুমে তালা দিয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা

ইডেন প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ

Link Copied!

রাজধানীর স্বনামধন্য ইডেন মহিলা কলেজের অধক্ষ্যের রুমে তালা দিয়ে রেখেছেন ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(১০ জুলাই) দুপুর ২ টা নাগাদ ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ ড. শামছুন নাহার এর রুমে তালা দেয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
তারা টানা ৪ দিন ধরে ইংরেজি বিভাগের অধ্যাপক জাকির হোসেন এর বদলি প্রত্যাহারের দাবিতে অবস্থান করেন অধ্যক্ষের রুমের সামনে।

প্রিন্সিপালের সাথে আছেন ভাইস প্রিন্সিপাল ও আরও শিক্ষকগণ।

আন্দোলনরত একজন শিক্ষার্থী রুনা আক্তার জানান, আমাদের জাকির স্যারের বদলি প্রত্যাহার করতেই হবে। তার সাথে এটা অন্যায় হচ্ছে। এটা আমরা কিছুতেই মেনে নিব না।

গত ২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ পর্যায়-২ থেকে অধ্যাপক মোঃজাকির হোসেন এর তিতুমীর কলেজ এ সংযুক্ত শিক্ষক হিসাবে বদলির আদেশ আসে।

এ নিয়ে ইংরেজি বিভাগের সকল শিক্ষার্থীরা টানা আন্দোলন করে যাচ্ছেন কয়েকদিন ধরে।
তাদের দাবি একটাই, অধ্যাপক জাকির হোসেন এর বদলি আদেশ প্রত্যাহার করা। সে যেন ইডেন কলেজেই থাকেন তাই চান তারা।

এরই পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই মাউশির মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন উইং থেকে নোটিশ দেন, ছাত্রলীগ এবং তার প্রাইভেট টিউশনের ছাত্রীদের নিয়ে মব ভায়োলেন্স এর মাধ্যমে ক্যাম্পাসে আতংক সৃষ্টি করছেন।
এতে শিক্ষার্থীরা আরো ক্ষিপ্ত হয়ে জবাব চান ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ ড.শামছুন নাহারের কাছে।

এ বিষয়ে জানতে চাইলে ড.শামছুন নাহার ক্যাম্পাস পোস্ট ২৪ কে জানান , শিক্ষার্থীরা যেটা চাচ্ছে তা সম্বন্ধে আমাদের কিছু করার নেই।মাউশি আদেশ দিয়েছে জাকির হোসেন এর বদলির ব্যাপারে। তবে তাদের পক্ষ থেকে পরবর্তী যে নোটিশ আসছে তা নিয়ে কথা বলেছি, যতটুকু করার তা আমরা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক