Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. স্কুল ও মাদ্রাসা

বগুড়ায় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ

Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করে বলেন ইতোমধ্যে ইবতেদায়ী মাদরাসা এমপিও ভুক্তকরণ,স্বতন্ত্র ওসংযুক্ত ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে। মাদরাসাসমুহের অবকাঠামো উন্নয়নে আরও ২০০০ মাদরাসায় ভবন নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।

১০ জুলাই (বৃহস্পতিবার) ২০২৫ বিকেল ৩.০০টায় বগুড়া জেলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আবদুল মান্নান আরও বলেন ,,আগামী ২ বছরের মধ্যে ৫০০ মাদরাসায় কারিগরি ট্রেড চালু ,ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা ,পর্যায়ক্রমে সকল মাদরাসায় আইসিটি ল্যাব,মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন ,১০০০০ শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রধান অতিথি তার বক্তৃতায় অধিদপ্তরের যে কোন চাহিদার তাৎক্ষণিক জবাবদানের আহবান জানিয়ে বলেন ,সরকার মাদরাসা শিক্ষার বিদ্যমান বৈষম্য দূরীকরণে আন্তরিকভাবে কাজ করছে,খুব শিগগির সংশোধিত জনবল কাঠামো বের হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে,ইনশাআল্লাহ।

এছাড়াও বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ জিদান আল মুসা।স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রমজান আলী আকন্দ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) জনাব মোঃ আরাফাত হোসেন ,-সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক জনাব মোঃ আবু রায়হান,সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব একেএম ফজলুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ গোলাম মাহবুব মোরশেদ ,,উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ আমিরুল ইসলাম।

শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে মহাস্থান শাহ সুলতান বলখী(রহ) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক ,উলিপুর মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই বারী ,,ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসেন,কাহালু সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান ,অধ্যক্ষ রেজাউল বারী,অধ্যক্ষ রোস্তম আলী ,অধ্যক্ষ আব্দুল মোমিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব জিয়াউর রহমান ও বামুজা ফাজিল মাদরাসার প্রভাষক ড.আবদুল বারী রশীদী, ড.আবু সালেহ মামুন ,ড.শফিকুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার