Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

বগুড়া শহর জামায়াত যুব বিভাগের কমিটি গঠন

বগুড়া প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ১:৪৩ পিএম

Link Copied!

তরুণদের মাঝে ইসলামী আন্দোলনের আহ্বান ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিনকে সভাপতি, সাবেক জেলা পশ্চিম সভাপতি এনামুল হক রানা কে সহ সভাপতি, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল হাদী শফিককে সেক্রেটারি এবং সাবেক ছাত্রনেতা নামিরুল হক জার্জিসকে সহঃসেক্রেটারি করে একটি কমিটি অনুমোদন করেছে শহর জামায়াত।

আজ ১০জুলাই বৃহস্পতিবার সকাল ৭.০০ টায় বগুড়া শহর জামায়াত কার্যালয়ে প্রতিনিধি সমাবেশের মাধ্যমে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এই কমিটি ঘোষণা করেন। পূর্ণাঙ্গ কমিটি হলো- সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী শফিক, সহ-সেক্রেটারি নামিরুল হক জার্জিস, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, কার্য্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, অধ্যাপক হারুনুর রশিদ, আবু সুফিয়ান পলাশ, শরিফুল ইসলাম সোহেল, মোকাম্মেল হক, মোস্তফা মোঘল, রফিকুল ইসলাম ও ফজলুল করিম বিপুল।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সাবেক ছাত্রনেতা ও বগুড়া শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক তরুণ আইনজীবি অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ।

সমাবেশে আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামী যে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে সেই বিপ্লবের মূল শক্তি হলো যুব সমাজ। যুব সমাজের শ্রম, ঘাম আর রক্তের বিনিময়েই কাংখিত বিপ্লব সম্ভব। এজন্য জামায়াতে ইসলামী বর্তমানে তরুণদের প্রতি অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি যুত্নবান। আমাদের তরুণ-যুবকদেরকে ইসলামের ছায়াতলে এনে দেশ গঠনের কাজে লাগানোর দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে।ে

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে