Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. তারুণ্য

চবিতে সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের নেতৃত্বে তামিম, রুবেল ও শামীম

চবি প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম

Link Copied!

Oplus_131072

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পড়ুয়া নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলা শিক্ষার্থীদের সংগঠন সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আশফিকুর রহমান তামিম, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. রুবেল হোসেন ও মো. শামীম হোসাইন।

গত শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় বিশ্ববিদ্যালয়ের সোসাল সাইন্স অডিটোরিয়ামে এসোসিয়েশন সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক সভাপতি তামজিদুল ইসলামের সভাপতিত্বে ও সদ্য-সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেসালাত লিসানের সহযোগিতায় সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (পিবিআই) আ.জ.ম ওমর ফারুক, লক্ষ্মীপুর রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো: দিদারুল আলম, ব্র্যাক ব্যাংক মাইজদী শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: সায়েদুজ্জামান সুজন, চট্টগ্রামের
সুবর্ণচর উপজেলা সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ অহিদের রহমান নয়ন, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক মইনুল হোসেন রিপন।

নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন
সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল বাশার সোহাগ, মো: আবদুল গণি ও মোহাম্মদ তরিক উল্ল্যাহ।

সুশৃঙ্খল ও সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেন। নির্বাচন শেষে সকলের উপস্থিতিতে মো: আবদুল গণি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আশফিকুর রহমান তামিম বলেন, আমি সুবর্ণচরের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আরও বৃদ্ধি করতে দৃঢ়ভাবে কাজ করতে চাই।
আমার ইচ্ছা, ভবিষ্যতে যেন বর্তমান সময়ের তুলনায় অনেক বেশি শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। এই লক্ষ্যকে সামনে রেখে আমি বাস্তব ও ফলপ্রসূ কিছু উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী যার মাধ্যমে আমরা শিক্ষার ক্ষেত্রেই শুধু নয়, বরং স্বপ্ন ও সম্ভাবনার দিক থেকেও সুবর্ণচরকে আরও সমৃদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহন করার পর মো. রুবেল হোসেন বলেন, “অতিতের ধারাবাহিকতা বজায় রেখে সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের সাথে সমন্বয় করে সিনিয়র ও জুনিয়রের সহযোগিতা নিয়ে এসোসিয়েশনের অগ্রগতির জন্য কাজ করে যাব।”

সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন বলেন, আমরা সুবর্ণচর উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশনকে শিক্ষার্থীদের সহযোগীতার কেন্দ্র হিসেবে গড়ে তুলবো। সুবর্ণচরের শিক্ষার্থীরা কীভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্থান নিশ্চিত করতে পারবে আমরা সে বিষয়ে কাজ করবো। এবং সবসময় শিক্ষার্থীদের সহযোগীতায় আমরা বদ্ধপরিকর আছি ভবিষ্যতেও থাকবো। এসোসিয়েশনের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কাজ করে যাবো। আশা করি একটা সময় আমাদের কাজ দেখে সবাই সংগঠন নিয়ে গর্ববোধ করবে।

উল্লেখ্য, সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশন ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুবর্ণ সূর্য সন্তানদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সুবর্ণচরের শিক্ষার্থীদের কল্যাণে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে