Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. তারুণ্য

নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শাওন-সোহায়েব

অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ

Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ–এর ২০২৫-২৬ সেশনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাইদুল ইসলাম শাওন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সোহায়েব ভূঁইয়া।

বুধবার (১২ নভেম্বর) উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন নাজমুল হাসান, ইফতেখার রাদিন, মো: আব্দুল্লাহ, হানিফ করিম আনন্দ, মেহেদী হাসান, ইয়াসিন পাঠান সৈকত, আব্দুল্লাহ নোমান, সাজ্জাদ হাসান, মাহবুবুর রহমান শুভ এবং রিফাত হাসান হিমেল। এছাড়া সদস্য হিসেবে আছেন মাহদি হাসান আদিল, হেমায়েত উদ্দিন হিমু, রায়হান আল ফিদাল, শাফায়াত হাসান ফাহিম এবং মো. পায়েল হোসেন।

এ বিষয়ে নবনির্বাচিত সদস্য সচিব সোহায়েব ভূঁইয়া বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের স্বার্থ, ঐক্য ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠিত ও সচেতন শিক্ষার্থী সমাজই একটি শক্তিশালী ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলতে পারে। নরসিংদীর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, তাদের নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করাই হবে আমাদের মূল লক্ষ্য।’

আহবায়ক সাইদুল ইসলাম শাওন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতার লক্ষ্যে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদীর শিক্ষার্থীদের একত্রিত রাখা, তাদের পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং বিভিন্ন সংগঠন ও কার্যক্রমে যুক্ত করে নেতৃত্বের বিকাশে সহায়তা করা।
এছাড়া, বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কর্মরত আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নবীন শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিয়ে তাদেরকে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়া।’

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার