Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

ছাত্ররাই পরিবর্তনের মূল শক্তি ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন

অনলাইন ডেস্ক
৬ জুলাই ২০২৫, ৪:৫২ পিএম

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন আমরা যে কাজটি করতে পারি নাই, আমাদের তরুন ছাত্ররা সে কাজটি করতে পেরেছে। ছাত্ররাই পরিবর্তনের মূল শক্তি। যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছি, সে স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না।

রোববার (৬ জুলাই) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ভল্লী ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে থানা জামায়াতের আয়োজনে ভোট কেন্দ্র কমিটির সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের ম্ুিক্তযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলনসহ সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগষ্টে আবারও বীর সন্তানেরা রাজপথে নেমে আবারও প্রমাণ করলো ছাত্ররাই পরিবর্তনের মূল শক্তি।
দেলাওয়ার জুলাই যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন যাদের ত্যাগ এবং জীবনের বিনিময়ে পরিবেশ পেলাম, স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পেলাম, মতপ্রকাশের স্বাধীনতা পেলাম, রাজনীতি করার স্বাধীনতা পেলাম, নিরাপদে ঘরে থাকার সুযোগ পেলাম। গণতান্ত্রিক বাংলাদেশ গড়া স্বপ্ন দেখছি। তাদের জুলাই সনদ ঘোষনা করতে সরকারের এতো গড়িমসি কেন ? বিষয়টি প্রশ্ন বিদ্ধ করেছে।

তিনি আরও বলেন আন্দোলন করেছি বাংলাদেশের পরিবর্তনের জন্য। একটি সরকারকে বাদ দিয়ে আরেকটি সরকারকে বসানোর জন্য নয়। মৌলিক সংস্কার করে নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড তৈরী করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণ নির্বাচনে যাবে না। আওয়ামীলীগ মার্কা নির্বাচন মানুষ চায় না।

দেলাওয়ার হোসেন বলেন বিচার প্রক্রিয়ার সংস্কার করতে হবে। মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। মামলা দিয়ে ধরছে, আবার টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। ঠাকুরগাঁও পৌরসভার জন্য ৫’শ কোটি টাকার বরাদ্দ এসেছে। এই টাকা দিয়ে পৌরসভাকে অন্যরকম ভাবে গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু এই টাকার কোন রকমে কাজ করে সব আতœসাধ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ, ভ‚ল্লী থানা জামায়াতের সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতাকর্মীরা।
এমদাদুল ইসলাম ভূট্টো
ঠাকুরগাঁও
০৬.০৭.২০২৫
০১৭১৩৫৬০১৯১

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে