ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার বৃহস্পতিবার(৩ জুলাই)
কর্তৃক প্রত্যেক বিভাগীয় প্রদানের কাছে নোটিশ প্রদান করেন যে,ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির সকল কার্যক্রম স্থগিত করা হলো।
নোটিশে উল্লেখ করা হয়, ইডেন কলেজ সাংবাদিক সমিতিটি বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও অন্তর্ভুক্তিমূলক এবং সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদনপ্রকল্পে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম যেমন -প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াতে সংবাদ/অডিও/ভিডিও চিত্র প্রকাশ বা প্রেরণ স্থগিত করা হলো।
সেখানে আরও বলা হয়েছে, ইডেন মহিলা কলেজের নাম ব্যবহার করে ইডেন কলেজ সাংবাদিক সমিতির সকল কার্যক্রম স্থগিতের বিষয়টি শিক্ষার্থীদের মাঝে জানিয়ে দিতে।
ইতিমধ্যে নোটিশটি সকল বিভাগীয় প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
তবে খোঁজ নিয়ে জানা যায়, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক ইডেন কলেজ সাংবাদিক সমিতির সদস্যদের সাথে আলোচনা করা হয় নি।
এ নিয়ে ইডেন কলেজ সাংবাদিক সমিতির সদস্যসচিব তানজিলা আক্তার মাসুমা বলেন,হঠাৎ করে এ ধরনের নিউজ কেন করা হলো আমার জানা নেই তবে সাংবাদিক সমিতি একটি স্বতন্ত্র সংগঠন। এর কার্যক্রম স্থগিত করার এখতিয়ার প্রশাসনের নেই।কোনো ক্ষোভ থেকে এটা করা হতে পারে তবে নির্দিষ্ট কারণ তারা দেখাননি।
নোটিশটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সৃষ্টি হয়েছে নানা সংশয়।
অতঃপর আহ্বায়ক কমিটির সদস্যরা ড.সামছুন নাহারের সাথে দেখা করেন এবং এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইডেন কলেজ শিক্ষার্থী স্মৃতি আক্তারকে হেনস্তা করার অপরাধে উপসচিব আমার রুমে এসে ভিকটিমদের সামনে ক্ষমা চাওয়ার বিষয়টি রেকর্ড করে কেন নিউজ করা হয়েছে,এমনটি হওয়ার কথা ছিলো না। আমাকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেই নিউজটি দিয়ে বিভিন্ন কথা বলেছে। আমি এই আলোচনায় কোন ধরনের ভিডিও করা যাবে না।তারা সামনাসামনি ক্ষমা চাইবে ভিক্টিমদের কাছে।কিন্তু তাদের দেয়া সে কথা রাখতে না পারায় আমার সম্মান রইল না। তারা বলেছিলো এ সম্পর্কে ভিডিও বার্তা দিবেন কিন্তু তার আগেই ভয়েস রেকর্ড দিয়ে নিউজ করা হয়েছে।এটাও ব্যাপার না তোমাদের এই আহ্বায়ক কমিটি কাজের সীমা আছে তো। পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত সব কাজ করতে পারবেনা। আমি চাই প্রতিটি ডিপার্টমেন্ট থেকে একজন করে সদস্য নিয়ে এই সাংবাদিক সমিতিতে একটি অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম শুরু হোক।
তিনি আরো বলেন, উপসচিবের এই রেকর্ড নিউজ করা কি একটি সাইবার ক্রাইম অপরাধের মধ্যে পড়ে না ?
আমি তোমাদের কোন প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না আমি শারিরীকভাবে অসুস্থ,তোমরা এখন যেতে পারো।