Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

হাইমচর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি
১ জুলাই ২০২৫, ১:১০ এএম

Link Copied!

চাঁদপুরের হাইমচর থানা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হান্নান রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান রনি মাদকবিরোধী অভিযান, নারী নির্যাতন প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, বাল্যবিবাহ রোধ এবং চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, পুলিশি সেবাকে জনমুখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চাঁদপুর জেলা পুলিশ জনগণের আস্থা অর্জন করে তাদের সঙ্গে নিয়ে কাজ করছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলার সভাপতি মাওলানা মোঃ সফিউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান আশরাফী, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, হাইমচর প্রেসক্লাব সভাপতি ফারুকুল ইসলাম প্রমুখ।

‘ওপেন হাউজ ডে’-তে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উন্মুক্ত আলোচনা করা হয়। উপস্থিত জনসাধারণ প্রধান অতিথির কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে, তিনি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট হাইমচর থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে