Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. কলেজ ও কারিগরি

ইডেন মহিলা কলেজের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

ইডেন প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ১২:০১ এএম

Link Copied!

ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে এসে এক শিক্ষার্থী পানিতে ডুবে যান। দীর্ঘ সময় খোঁজ না মেলায় কলেজজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছিলো। পরে বহু চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে মৃত ঘোষণা করেন তাকে। সোমবার সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে।

ইডেন মহিলা কলেজ পুকুরে ডুবে যাওয়া শিক্ষার্থীর নাম সানিজিদা আক্তার (১৮)। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাসা পুরান ঢাকার চকবাজার এলাকায়। টিউশনি পড়ে ইডেন মহিলা কলেজের ফিন্যান্স বিভাগের ছাত্রী মোহনা ইসলামের সাথে সে এসোছিলো ইডেন ক্যাম্পাসে।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মাইশা ইসলাম, যিনি সানজিদাকে ঢাকা মেডিকেল নিয়ে যান।তিনি বলেন, হোম টিউটর মোহনা ইসলাম এর সাথে সানজিদা এসেছিলেন সাঁতার শিখতে। একপর্যায়ে পুকুরঘাটে পা পিছলে পড়ে যান এবং ডুবে যেতে থাকে। পরে আশেপাশে থাকা ইডেন কলেজের কর্মচারীরা এসে উদ্ধার করেছেন তাকে।সাথে সাথে ঢাকা মেডিকেল নেয়া হয়েছে । সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
এ নিয়ে জানতে ইডেন মহিলা কলেজ প্রিন্সিপাল ড. শামসুন নাহার কে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি।

ইডেন কলেজ শিক্ষার্থীদের তথ্যমতে জানা যায়, তারা এই হৃদয়বিদারক ঘটনার জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং তারা বলেন, ভবিষ্যৎে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয় বিশেষ লক্ষ্য রাখা জরুরি ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে