Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জবি কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহারে নতুন নির্দেশনা

জবি প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১:২৫ পিএম

Link Copied!

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশ ও ব্যবহার সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে শুধুমাত্র নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশসহ গ্রন্থাগার কার্ড সংগ্রহকারী শিক্ষার্থীরাই কেবলমাত্র কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন।

আজ সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক মো. আনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশসহ নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে এবং এক বছরের মেয়াদি গ্রন্থাগার কার্ড সংগ্রহ করতে হবে।

গ্রন্থাগার ফি বাবদ ২০০ টাকা “জনতা ব্যাংক লিমিটেড, জবি শাখা”র নির্ধারিত হিসাব নম্বর ৩৪০২৭৪০৬ এ জমা দিয়ে রশিদ দাখিল করতে হবে। চেয়ারম্যানের সুপারিশপত্র ও ব্যাংক জমার রশিদ জমা দেওয়ার পর শিক্ষার্থীদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী গ্রন্থাগার কার্ড প্রদান করা হবে।

এমতাবস্থায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রন্থাগার ব্যবহারের জন্য উল্লেখিত পদ্ধতি অনুসরন করে গ্রন্থাগার কার্ড ইস্যু করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে গ্রন্থাগারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে এবং শিক্ষার্থীরা আরও সুচারুভাবে পাঠাভ্যাস গড়ে তুলতে পারবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া