Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
১১ জুন ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) জেলা সদরের মার্টিন চায়নিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শামীম আহমেদ শুভ—এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান জামিল—এর সঞ্চালনায় পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হয়ে মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাটা পাথ লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ সাবেক শিক্ষার্থী এহসানুল হক, দিনাজপুর গোর-এ শহীদ ঈদগাহ ময়দানের প্রধান ইমাম ও কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উথরাইল সিদ্দিকীয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী আরমানুল ইসলাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী রায়হান কবির। দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় আলোচক হারুন অর রশীদ।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন,”এই পুনর্মিলনী অব্যাহত থাকুক,ছোট পরিসরে এই আয়োজন সামনে যেনো আরও বড় পরিসরে হয় আমরা সকলেই চেষ্টা করবো।আজকেই এই সুন্দর আয়োজনে সকলের সাথে একত্রিত হতে পেরে আনন্দিত অনেক। এই আয়োজন গুলো সকলের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরিতে বেশ ভূমিকা পালন করে। ”

সংগঠনটির সভাপতি শামীম আহমেদ শুভ বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। এই আয়োজন আমাদের একতা ও ভবিষ্যতের সমন্বিত কর্মপ্রচেষ্টার ভিতকে মজবুত করবে বলে আমি আশাবাদী। অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা, সময় ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার