Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন

হাইমচর প্রতিনিধি
৯ জুন ২০২৫, ৫:৩৮ পিএম

Link Copied!

চাঁদপুরে সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের সাফল্যের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গত রবিবার (৮ জুন) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত হাইমচর উপজেলার দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফিজিয়া মাদরাসা মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক, গবেষক ও রাজনীতিবিদ ড. মোঃ সলিম উল্যাহ। তিনি সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ বছরের নিরলস সেবার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আহ্বান জানান। সব সময় সংগঠনের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র অতিরিক্ত মহাসচিব মোঃ হারুনুর রশিদ গাজী। তিনি রক্তদান ও সামাজিক কল্যাণে এই সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ফরিদগঞ্জ সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান অনুষ্ঠান উদ্বোধন করেন এবং সেচ্ছামূলক কাজের গুরুত্ব তুলে ধরেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহির মাঝি।
সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন সিনিয়র উপদেষ্টা জি.এম. আব্দুল কাইউম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা এমরান হোসেন, সানা উল্যাহ আখন, ইয়াসিন গাজী এবং বিল্লাল হোসেন।
আলোনিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা কাজী মোঃ সুলাইমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইসমাইল তফাদার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আন-নূর আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সহকারী মুহতামিম ক্বারী আতিক বিন হানিফ।

ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গজল পরিবেশন করেন রাহবার শিল্পীগোষ্ঠী, জুলফিকার শিল্পগোষ্ঠী এবং নূরের খুঁজে শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কাজী ওবায়দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেন, শাফায়েত হোসাইন রাকিব, আজিজ তামিম সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে