Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

হাইমচরের কাটাখালী আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম খলিল শামীম

হাইমচর প্রতিনিধি
২ জুন ২০২৫, ৫:২৩ পিএম

Link Copied!

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন তরুন সমাজসেবক ও স্বর্ণপদক প্রাপ্ত ২নং উত্তর আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মরহুম আঃ রহমান মিয়াজির পুত্র মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম।

সোমবার (২ জুন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন — সাধারণ শিক্ষক সদস্য মো: আবদুর রহিম, অভিভাবক সদস্য আবু ছালেহ মো: আমির হোসেন এবং সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মো: শরীফ হোসাইন খান।

প্রজ্ঞাপনে বাল হয়, বর্তমান এডহক কমিটির সময়সীমার মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে এবং আগামী পরীক্ষার ফলাফল গুনগত ও সংখ্যাগত দিক দিয়ে সন্তোষজনক হতে হবে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য কমিটিকে দায়িত্ব পালন করতে হবে।

নব মনোনীত সভাপতি ইব্রাহিম খলিল শামীম হাইমচর উপজেলা ছাত্র ও সমাজকল্যাণ মূলক সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ঢাকাস্থ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি এর সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি চেয়ারম্যান আবদুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি হাইমচরের নানামুখী সামাজিক ও ছাত্রকল্যাণ মূলক কাজে নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে