Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. তারুণ্য

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইবি সিআরসির ঈদ সামগ্রী বিতরণ

ইবি প্রতিনিধি
২৯ মে ২০২৫, ৬:৪১ পিএম

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘ঈদ সামগ্রী বিতরণ’ কর্মসূচি পালন করেছে পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় ও সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি, সাবেক সহ-সভাপতি হাসিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ প্রমুখ। এসময় সিআরসি পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সিআরসির সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি বলেন, “আমরা প্রতিবছরের মতো এবারও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। সমাজে মূলত যারা বঞ্চিত, অবহেলিত, সেই শিশুদের নিয়ে আমরা কাজ করে থাকি। আমাদের সিআরসির একটি স্কুল রয়েছে, সেই স্কুলের শিক্ষার্থীদের মাঝে আমাদের এই সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও সবাইকে ঈদ উপহার দিতে পেরে খুবই ভালো লাগছে।”

সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “আমরা এইভাবে ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি, যেন তারা অনুপ্রেরণা পায়। একদিন তারাও বড় হয়ে এই আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নেবে— এটাই আমাদের মূল বার্তা।”

সভাপতি ইমদাদুল হক বলেন, “আমরা ২০১৬ সাল থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করে চলছি। আমাদের কাজ মূলত পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে, সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই ঈদ সামগ্রী বিতরণ করছি। ঈদ-উল-আজহা উপলক্ষে আমরা সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছি।”

উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসির কার্যক্রম শুরু হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে