Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

এ.টি.এম আজহারের বেকসুর খালাস পাওয়ায় ময়মনসিংহ মহানগর জামায়াতের শুকরানা নামাজ ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
২৭ মে ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এ.টি.এম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ায় মহান রবের কাছে শুকরিয়া আদায় এর জন্য শুকরানা নামাজ ও দোয়া মাহফিল এর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী।

২৭ মে রোজ মঙ্গলবার মহানগর জামায়াতের চরপাড়া কার্যালয়ে উক্ত দোয়া অনুষ্ঠানে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল।

এ সময় মাওলানা এমরুল বলেন ২০১২ সালে ২২ অগাস্ট জনাব আজহার কে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মতো মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নানা মিথ্যা সাক্ষী ও মনগড়া অভিযোগ এনে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।
ফ্যাসিবাদের আমলে এরকম মিথ্যা ও বানোয়াট অভিযোগের জন্য রায় দিয়ে বিচার বিভাগ কে কলুষিত করেছিলেন ফ্যাসিস্ট হাসিনার দোসর কিছু বিচারপতিরা। আজ এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন জামায়াতের ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল হাসান এমরুল। আজ ২৭ মে তিনি উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে তার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণ হয় এবং আদালত তাকে বেকসুর খালাস দেন। এ রায় এর জন্য তিনি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং এটিএম আজহারের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়বে আমীর জননেতা জনাব আসাদুজ্জামান সোহেল, এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাহবুবুল হাসান শামিম, বায়তুল মাল সেক্রেটারি জানব গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, সমাজ সেবা সম্পাদক ও যুব বিভাগের সভাপতি জনাব আব্দুল বারী, তথ্য ও পরিবেশ সম্পাদক আবদুল আজিজ সহ মহানগর জামায়াতের বিভিন্ন সাংগঠনিক থানার নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক