Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জবি শিক্ষার্থী মেহেদী হাসানের ওপর হামলা প্রতিবাদ জানালো হিউম্যান রাইটস সোসাইটি

জবি প্রতিনিধি
২৫ মে ২০২৫, ১১:০৯ এএম

Link Copied!

Oplus_131072

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর এক পরিকল্পিত ও বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।

শনিবার (২৫ মে) রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মে রাতে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নিজ এলাকায় মেহেদী হাসানের ওপর এই হামলা চালানো হয়। অভিযুক্ত হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতৃস্থানীয় ব্যক্তি বলে অভিযোগ করা হয়েছে। হামলায় গুরুতর আহত মেহেদী হাসান বর্তমানে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই ন্যাক্কারজনক ঘটনা শুধু একজন শিক্ষার্থীর উপর নিপীড়ন নয়, এটি একজন মুক্তমনা, সচেতন ও সংস্কারমুখী তরুণের মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি আঘাত। এটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রদত্ত মৌলিক অধিকার—বিশেষ করে জীবন ও নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের লঙ্ঘন।”

সংগঠনটি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। এছাড়া, মেহেদী হাসানের দ্রুত সুস্থতা কামনা ও তার প্রতি সংহতি প্রকাশ করা হয়।

জুনায়েদ মাসুদ আরও বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থেকেছি, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। এই ধরনের বর্ণবাদী ও নিপীড়নমূলক ঘটনা সমাজে কখনোই সহ্য করা হবে না। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অবিচল থাকবে।”

ঘটনার দ্রুত তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বিশ্ববিদ্যালয়ভিত্তিক মানবাধিকার সংগঠনটি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর ও সুসংগঠিত করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে : ড. আ ন ম এহছানুল হক মিলন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক