Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. তারুণ্য

ইবি তারুণ্যের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

ইবি প্রতিনিধি
২৩ মে ২০২৫, ৮:১৯ পিএম

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’—এর উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা, ডায়না চত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গা পরিচ্ছন্ন শেষে জিমনেশিয়াম, টিএসসিসি, রবীন্দ্র-নজরুল কলা ভবন ও মীর মুগ্ধ সরোবরে বৃক্ষরোপণ করেন শিক্ষার্থীরা।

তারুণ্যের সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা ও সভাপতি আমিনুল ইসলাম পরিচালনায় সকাল সাড়ে ৯টায় কর্মসূচিটি বটতলা প্রাঙ্গণে শুরু হয়। এসময় তারুণ্যের সাবেক সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়সহ তারুণ্যের বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মো. ইমরান বলেন, ‘এই ধরনের কাজ যেমন আত্মিক শান্তি দেয়, ঠিক তেমন নেতৃত্ব গঠনে ভূমিকা পালন করে। আমরা আজ যে কাজ করছি, এটা দেখে কেউ যদি অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে এমন কাজ করে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর হবে বলে আশা করছি।’

তারুণ্যের সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ‘আমরা চেষ্টা করি অপরের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের ক্যাম্পাসকেও সুন্দর একটা পরিচিতি দিতে। আজকের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভারসাম্য রক্ষায় কিছুটা অবদান রাখার প্রচেষ্টা আমাদের সকলের। সকল শিক্ষার্থী যদি পাশে থাকে এবং এসবের সঠিক চর্চা করে, আমরা সকলেই একটি সুন্দর বিশ্ববিদ্যালয় উপহার পাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের লিডারশিপ ট্রেনিং-এর অংশ হিসেবে করলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ আমাদের নিয়মিত কার্যক্রম। ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তবে রূপদানের পাশাপাশি আমাদের কর্মসূচির উদ্দেশ্য সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।’

তারুণ্যের সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিত আশেপাশের এলাকা পরিষ্কার রাখা।’

প্রসঙ্গত, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনটির পথচলা ২০০৯ সাল থেকে। বিশ্ববিদ্যালয়ের রক্তদান, লিডারশিপ ট্রেনিং, বন্যার্তদের সহযোগিতাসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সুনাম অর্জন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে