Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

মাভাবিপ্রবিতে বাঁধন বিভাগীয় জোনের মিলনমেলা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
২৩ মে ২০২৫, ৫:৩২ পিএম

Link Copied!

Oplus_131072

“একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন” এই হৃদয়ছোঁয়া স্লোগানকে সামনে রেখে বাঁধন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ইউনিট এবং বাঁধন বিভাগীয় জোন-১ এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী উৎসব “চড়ুইভাতি-২০২৫”।

শুক্রবার (২৩ মে ২০২৫) মাভাবিপ্রবি ক্যাম্পাসের সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল প্রাঙ্গণে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, “বাঁধন মানবতার সেবায় যে অবিরাম কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। রক্তদান এমন এক মহৎ কাজ, যার বিনিময়ে কিছু চাওয়া যায় না। এটি সম্পর্ক ও আত্মীয়তার গণ্ডি পেরিয়ে এক বিশুদ্ধ মানবিকতার প্রতীক। লকডাউনের সময় আমিও বাঁধনের মাধ্যমে সহায়তা পেয়েছি। এ আয়োজনে অংশ নেওয়া বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন, বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. আবু জুবাইর।

আয়োজনের আহ্বায়ক মো. সুজায়েত হোসেন বলেন, “চড়ুইভাতি-২০২৫ কেবল আনন্দ উৎসব নয়, এটি বাঁধনের সদস্যদের মধ্যে বন্ধনকে দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভালোবাসা, সম্মান ও একতার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই। সকল ইউনিটের সক্রিয় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ী।”

বাঁধন বিভাগীয় জোন-১ এর সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম জানান, “এই আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও গভীর করেছে। মানবিকতা ও স্বেচ্ছাসেবাই বাঁধনের মূল চেতনা, আর আজকের মিলনমেলা সেই চেতনাকে নতুন করে জাগিয়ে তুলেছে।”

আয়োজনে অংশ নেয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, সরকারি সা’দত কলেজ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, সরকারি দেবেন্দ্র কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, বদরে আলম কলেজ, সরকারি গুরুদয়াল কলেজসহ মোট ৯টি ইউনিট। এছাড়া টঙ্গী সরকারি কলেজ, শেরপুর সরকারি কলেজ ও আশেক মাহমুদ কলেজ জামালপুর এই তিনটি পরিবারের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

মিলনমেলায় চাচা আপন প্রাণ বাঁচা, পিলো পাসিং এবং বল নিক্ষেপসহ নানা আকর্ষণীয় খেলাধুলার আয়োজন করা হয়, যা দিনব্যাপী উৎসবকে করে তোলে প্রাণবন্ত ও আনন্দঘন।

মাভাবিপ্রবি প্রতিনিধি: মো. জিসান রহমান

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে