Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. তারুণ্য

টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’এর র‍্যালী

বগুড়া প্রতিনিধি
২২ মে ২০২৫, ৬:০৩ পিএম

Link Copied!

বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’এর আয়োজনে কলেজ ক্যাম্পাসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ ২২ মে (রবিবার) সকাল বেলা ১২ ঘটিকায় বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’এর আয়োজনে কলেজ ক্যাম্পাসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে সংগঠন কর্তৃক কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

এই জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার ও বন্য প্রাণীর সংকটাপন্ন অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানো দিবসটির লক্ষ্য। ১৯৯২ সালে বিশ্ব জীববৈচিত্র্য দিবসটির সূচনা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৩ সালের ২৯ ডিসেম্বর বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালন করা হলেও ২০০১ সাল থেকে এটি প্রতিবছর ২২ মে পালন করা হচ্ছে। জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ২২ মে দিনটি বিশ্ব জীববৈচিত্র্য দিবস হিসেবে পালন করে আসছে। বৈশ্বিক পরিমণ্ডলে জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা ও সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে করণীয় নির্ধারণে দিবসটি গুরুত্বপূর্ণ।
নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। পৃথিবীতে জীববৈচিত্র্য আছে বলে পরিবেশে শক্তি প্রবাহ হচ্ছে । খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে প্রাণী ও কীটপতঙ্গ বেঁচে থাকে তবে আমরা মানুষ নিজেরাই জীববৈচিত্র্য নানা কারণে বিনষ্ট করতেছি যেমন অধিক রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার,রাস্তা, রেললাইন, ব্রিজ, বাঁধ, জলাধার, খাল নির্মাণ কৃষিজমির সম্প্রসারণ, নগরায়ণ ও শিল্পায়ন,পরিবেশ দূষণ। যার ফলে ভূমিকম্প, উল্কাপাত, অগ্ন্যুৎপাত, সুনামি, দাবানল, খরা, বন্যা প্রভৃতি ঘটতেছে। প্রতিনিয়তই আমাদের দেশ থেকে বন্যপ্রাণী হারিয়ে ফেলতেছি এবং অনেক বন্যপ্রাণী আজ হুমকির মুখে। পৃথিবীর বেশিরভাগ জীববৈচিত্র্য মানুষের ব্যবহার এবং অন্যান্য কর্মকাণ্ডের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে, যা বাস্তুতন্ত্রকে বিশৃঙ্খল করে, এমনকি কখনো কখনো বিনষ্টও করে ফেলে। দূষণ, জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধি সবই জীববৈচিত্র্যের জন্য হুমকি জীববৈচিত্র্যের জন্য হুমকিগুলি মোকাবেলা করার জন্য সংরক্ষণ এবং টেকসই অনুশীলনে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, তীরের উপদেষ্টামন্ডলী, তীরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর) জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশের ২০২১ সালে জাতীয় পদকে ভূষিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে