Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

ময়মনসিংহ সদর এলাকাকে আধুনিক নগরী হিসেবে গড়তে চাই -জামায়াত নেতা মাওলানা এমরুল

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ মে ২০২৫, ৯:১৯ পিএম

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন-সর্বসাধারণকে সাথে নিয়ে আগামীতে আমার সাংসদীয় আসন ময়মনসিংহ সদর-৪ এলাকাকে নতুন করে আধুনিক ও বৈষম্য মুক্ত এলাকা হিসাবে গড় তুলতে চাই। সকল প্রকার হিংসা বিদ্বেষের উর্দ্ধে সকলের কাছে আপন ভাই হয়ে বেঁচে থাকে চাই। তার জন্য সদরের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা চাই।

তিনি বলেন- আগামীতে নির্বাচিত সরকারের সহযোগিতা নিয়ে আধুনিক ময়মনসিংহ সদর উপজেলা হিসাবে গড়তে চাই। আর আমার উপরে যে দায়িত্ব আপনারা অর্পন করবেন সকল দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ ভাবে পালন করে যাবো ইনশাআল্লাহ

বুধবার (১৪ মে) দিনভর তিনি সংসদীয় আসন এলাকার ১১নং ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রামাঞ্চলে সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় কালে এসব কথা বলেন জামায়াত নেতা মাওলানা কামরুল আহসান এমরুল।

গণসংযোগ কালে তিনি আরো বলেন, “আমার দল জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সমাজে কোনো চোর, ডাকাত বা টেন্ডারবাজ থাকবে না। সবাই দেশ গঠনের কাজে নিয়োজিত হবে। জনগণকে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতির মাধ্যমে ঐক্যবদ্ধ করতে হবে। বড়ভাই মার্কা রাজনীতি আর বাংলাদেশে চলবে না।”

জামায়াতের নেতা আরও বলেন, কিছু রাজনৈতিক দল তরুণ প্রজন্মের অবদানকে খাটো করে দেখছে, যা তাদের পতনের কারণ হতে পারে। তিনি জানান, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে জামায়াত প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে