Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক তৌফিক আলম

অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৫, ১:৪৫ এএম

Link Copied!

মঙ্গলবার (১৩ মে) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদের দায়িত্ব দেওয়া হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন।
এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে মঙ্গলবার রাতেই আন্দোলনের মুখে ববির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অপসারণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে উপাচার্য ড. শুচিতা শারমিন, উপ-উপাচার্য ড. গোলাম রব্বানি এবং কোষাধ্যক্ষ ড. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হলো।
সদ্য সাবেক উপ-উপাচার্য গোলাম রাব্বানি এবং কোধাষ্যক্ষ অধ্যাপক মামুন অর রশিদ প্রজ্ঞাপনের বিষয়টি স্বীকার করেছেন।
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষক-ছাত্ররা গত ২৮ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। সেই আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার রাত থেকে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করে।
অনশনে গিয়ে মঙ্গলবার অন্তত ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে একদফা দাবিতে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে