Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

বেগুনি জারুলে মোহিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস, মুগ্ধ পথচারী ও শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ

Link Copied!

• গ্রীষ্মকাল মানেই প্রকৃতির নতুন সাজ। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাস যেন এই গ্রীষ্মে রঙে রঙিন হয়ে উঠেছে। ফুলে ফুলে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি পথের প্রতিটি মোড়। কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া এবং জারুলের মতো বর্ণিল সব ফুল দিয়ে। ছড়াতে থাকে মুগ্ধতা। সেই প্রকাশের ক্ষেত্রে কোনো কমতি নেই নৈসর্গিক সৌন্দর্যের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও।

• পাহাড় আর প্রকৃতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনিতেই দারুণ সুন্দর। সড়কের দুই পাশের ফুলের কারণে জায়গাটি এখন বেশ সুন্দর ও অপরূপ লাগে। নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে জারুল অন্যতম প্রধান ফুল। বেগুনিরঙা ফুলগুলো সেই চৈত্রের শুরুতেই ফুটতে থাকে, থাকে বর্ষার শুরু পর্যন্ত।

• সবুজ গাছগাছালির মধ্যে মোমের মতো চারদিকে বেগুনিরঙ উগড়ে দেওয়া জারুল ক্যাম্পাসের প্রকৃতিতে এনেছে ভিন্ন রকমের ভালোলাগা। গ্রীষ্মের গরম রোদে বৈশাখের আকাশে জারুল তার রূপ মেলে ধরেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমীরা এই ফুলের রূপ দেখে মুগ্ধ। ক্যাম্পাসের সবুজ গাছগাছালির ফাঁকে, সড়কের দুই ধারে থোকায় থোকায় ফুটে আছে অজস্র জারুল ফুল। শত শত গাছে ফোঁটা জারুল পথিকের চোখের ক্লান্তি ভুলিয়ে দেয়।

• ক্যাম্পাসের উঁচু-নিঁচু পাহাড়ি পথ ধরে সামনে অগ্রসর হলে নজরে পড়ে প্রকৃতির এই অসাধারণ দৃশ্য। ফুলগুলো যেন পাপড়ি মেলে দিয়েছে পুরো ক্যাম্পাসে। রাস্তার ওপর দিয়ে গাছগাছালির সবুজ পাতা ভেদ করে উঁকি দিচ্ছে বর্ণিল ফুলগুলো। যেন অভ্যর্থনা জানাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুল ফুলগুলো। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমে শত মানুষের। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশপাশের স্থানীয় বাসিন্দারা সকালে কিংবা বিকেলে হাঁটতে বের হয়ে কিছু সময় দাঁড়িয়ে উপভোগ করেন ফুলের সুন্দরতা। অনেকের হাতে মোবাইল বা ক্যামেরা, তারা আগ্রহ নিয়ে নিজেদের ছবি তোলেন, মাঝে মাঝে কেউ কেউ আবার ভ্লগ ভিডিও তৈরি করেন।

• চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের একটি অন্যতম প্রধান ও স্বায়ত্তশাসিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। হাটহাজারীর ফতেপুরের জোবরা গ্রামে পাহাড়ঘেরা ২৩শ একর সমতল উঁচু-নিচু পাহাড়ি ভূমিতে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে একমাত্র শাটলের ক্যাম্পাস হিসেবে পরিচিতি পেয়েছে এই বিশ্ববিদ্যালয়টি।

• দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। পাহাড়, টিলা ও সবুজে ঘেরা এই বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং জ্ঞান, গবেষণা এবং সাংস্কৃতিক বিকাশের এক আদর্শ কেন্দ্র হিসেবে বিবেচিত।

• ক্যাম্পাসের নৈসর্গিক সৌন্দর্যের কথা সবাই জানে। সরেজমিন ঘুরে দেখতে পেয়েছি, ক্যাম্পাসের পিচঢালা রাস্তার দুই ধারে সারিবদ্ধ গাছের দাঁড়ানোর সৌন্দর্য। বিজ্ঞান অনুষদ এবং কলা ও মানবিকী অনুষদের পুরো এলাকাজুড়ে শোভা ছড়াচ্ছে জারুল ফুল। সকালের ব্যস্ত সময়ে সবাই ছুটে চলছে ক্লাসরুমে, সেটি যেন মনে হচ্ছে হাজারো ফুলের রাজ্যে ঘুরাফেরা করা। পিচঢালা এই মহাসড়কের পথ যেতে যেতে সারি সারি গাছে বর্ণিল ফুলের দৃষ্টিনন্দন রূপ দারুণভাবে মোহিত করছে সবাইকে।

• চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের পর ভর্তি হতে এসেছেন জুবায়ের আহমেদ নামের এক নবীন শিক্ষার্থী। তিনি বলেন, এরআগে প্রথমবার যখন পরিক্ষা দিতে এসেছিলাম তখন পুরো ক্যাম্পাস ঘুরে দেখতে পারিনি, তবে আজকে দেখলাম। দারুণ সুন্দর ক্যাম্পাস। যেন থোকায় থোকায় জারুল ফুল দিয়ে সাজানো প্রতিটি কোণা। মৃদু বাতাসে দুলতে থাকে ফুলগুলো। এ দৃশ্য কতটা অপরূপ, তা ভাষায় প্রকাশ করা যাবে না।

• বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগে পড়াশোনা করেন শাহপরাণ মারুফ এবং তিনি ক্যাম্পাসের একটি হলে থাকেন। আজ বেলা ১২টার দিকে শহিদ মিনারের সামনে কথা হলে তিনি জানান, শহিদ মিনার এলাকাসহ পুরো ক্যাম্পাসজুড়ে সারি সারি গাছে গোলাপি আভার ফুল ফুটে রয়েছে। একটু বাতাস এলেই ফুলের পাপড়িগুলো পিচঢালা সড়কে ঝরে পড়ে। তখন মনে হয় চলাচলকারীদের স্বাগত জানাতে ফুলের গালিচা বিছিয়ে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক