Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. স্কুল ও মাদ্রাসা

সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারকে লাঞ্চিত করে চাঁদা দাবি, থানায় অভিযোগ দায়ের!

অনলাইন ডেস্ক
৯ মে ২০২৫, ১২:৪৭ পিএম

Link Copied!

 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার শহীদুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার সুপার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মোঃ আবু রায়হান মিয়াসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৮ মে) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ। এর আগে বুধবার (৭ মে) রাতে মাদ্রাসা সুপার থানায় এই অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মে দুপুর ১টার দিকে অফিস সহকারী রায়হান মিয়ার নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল বেআইনিভাবে মাদ্রাসা চত্বরে প্রবেশ করে সুপারের কক্ষে ঢুকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সুপারের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে হুমকি-ধমকি দেয়। পরে সুপার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগে অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন মোফাকখারুল ইসলাম মঞ্জু, নুরুল আলম, রফিকুল ইসলাম রাজা, জিয়াউর রহমান, জয়নাল আবেদীন, মুনসুর আলী ও আইয়ুব আলী।

মাদ্রাসা সুপার শহীদুর রহমান বলেন, “আমি ২০২০ সালের নভেম্বর মাসে সুপার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই অভিযুক্তরা নানা সময়ে প্রকাশ্যে ও গোপনে চাঁদা দাবি করে আসছিলেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার বিরুদ্ধে ভিত্তিহীন নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলে এবং একপর্যায়ে লাঞ্ছনার ঘটনা ঘটায়।”

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদ্রাসা সুপারের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে