Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. ছাত্র সংগঠন

আ. লীগ নিষিদ্ধে যমুনার গণমিছিলে আসার আহ্বান সাদিক কায়েমের

অনলাইন ডেস্ক
৯ মে ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ

Link Copied!

জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের ছাত্রজনতাকে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। ঢাকার সহযোদ্ধারা শরিক হোন যমুনার গণমিছিলে।

বৃহস্পতিবার (৮ মে) রাত দেড়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, এ দেশের ছাত্রজনতার বুকে গুলি করে, গণহত্যা চালিয়ে জনতার হাতে বিতাড়িত হওয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের রায় হয়ে গেছে। তবে জুলাই বিপ্লবের নয় মাস পেরিয়ে গেলেও সেই গণহত্যাকারী দলকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো না কেন?

তিনি আরো বলেন, অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আহ্বান জানিয়ে এ শিবির নেতা বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইসলামী ছাত্রশিবিরও রাজপথে থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশের সর্বস্তরের ছাত্রজনতাকে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। ঢাকার সহযোদ্ধারা শরিক হোন যমুনার গণমিছিলে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার পর এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রথম সারির নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’সহ নানা উগ্র স্লোগানে রাজপথ মুখর করে তোলে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক