Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. ছাত্র সংগঠন

জহুরুল হক হল সংসদ নির্বাচনে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে লড়বেন হাসানুল বান্না

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ৯:১৯ এএম

Link Copied!

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ নির্বাচন–২০২৫-এ অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ হাসানুল বান্না। তিনি ইতোমধ্যেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন, যেখানে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ, প্রাণবন্ত ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

ইশতেহারে তিনি নিয়মিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, মানসম্মত সরঞ্জাম উন্নয়ন ও সংরক্ষণ, নতুন খেলোয়াড়দের সুযোগ সৃষ্টি এবং খেলোয়াড়দের উন্নয়ন ও অনুপ্রেরণার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি জিম ও ফিটনেস কর্নার চালু, চিকিৎসা সহায়তা, খেলোয়াড়দের জন্য আলাদা জার্সি ও মাসিক কোচিং ক্যাম্পের মতো প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তাছাড়া ‘খেলাধুলা সহায়তা সেল’ গঠন, বাজেটের স্বচ্ছ হিসাব প্রকাশ এবং শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার কথা উল্লেখ করেন বান্না। তার প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হলো— বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ ও সহায়তা প্রদান।

তিনি বলেন, ‘আমাদের হল হবে সুস্থ, প্রাণবন্ত ও ক্রীড়ামুখর— যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের পছন্দের খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে।’

মোঃ হাসানুল বান্না বিশ্বাস করেন, একটি ভোটই পারে ক্রীড়াবান্ধব হল গঠনের পথে বড় পরিবর্তন আনতে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে