Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

“কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন না করতে পারলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি উন্নত করা যাবে না” -উপাচার্য আমানুল্লাহ

ইমরান মাহমুদ
৮ মে ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ

Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “কলেজ গুলোর শিক্ষার কোয়ালিটি উন্নয়ন করতে না পারলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি উন্নত করা সম্ভব না। আর বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি উন্নয়নের পূর্বশর্ত ই হচ্ছে কলেজ শিক্ষার মানোন্নয়ন।”

আজ বৃহস্পতিবার ০৮ মে ২০২৫ সকাল ১০.০০টায় অনলাইন প্লাটফরমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ দপ্তর কর্তৃক আয়োজিত অধিভুক্ত ৪০ টি কলেজের ৪০জন শিক্ষকের অংশগ্রহণে “ট্রেনিং ফর টিচার্স অন রিসার্চ ম্যাথোডলজি” শীর্ষক ০৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এসময় উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ২৫০ টি কলেজকে মডেল কলেজ হিসেবে নির্বাচন করে এবং শতবর্ষী কলেজগুলোকে চিহ্নিত করে গবেষণার কাজে মনোনিবেশ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পর্যায়ক্রমে সকল কলেজকে এর অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যকে সামনে রেখে কলেজের সকল শিক্ষকদের গবেষণার উপর প্রাথমিক জ্ঞান নিশ্চয়ন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।” শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে উপাচার্য বলেন, “শিক্ষার গুণগত মান তলানিতে পড়ে আছে।” এর পিছনে যথেষ্ট যৌক্তিক কারণও রয়েছে উল্লেখ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, “দেশের কলেজগুলোর বৃহত্তর সংস্কার ছাড়া, উচ্চশিক্ষা সংস্কারে আশানুরূপ কোনো ফলাফল আসবে না। যে দেশে প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষকরা অবহেলিত, যেদেশে শিক্ষকদের জীবনমান পরিবর্তনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা এখন পর্যন্ত কেউ নেয় নাই, সেই দেশে মানবেতর জীবন যাপন করা শিক্ষকদের কাছে আপনি মানসম্মত শিক্ষা আশা করবেন, এটা উপহাস ছাড়া কিছুই না।” রিসার্চ ম্যাথোডলজির কোর্স অ্যাডভাইজার হিসেবে বক্তব্য দেয়ার সময় বর্তমান মান্ধাতার আমলের সিলেবাস এবং শিক্ষা ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান বলেন, “রিসার্চ ম্যাথোডলজি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপ হাতে নিয়েছে, তা যুগান্তকারী। এ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে রিসার্চ পার্সন হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. শাহ এহসান হাবীব এবং মাসুম বিল্লাহ, কানাডা থেকে যোগ দেন ড. জালাল উদ্দীন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার এবং বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার